অ্যাওয়ার্ড জয়ে রূপায়ণ সিটি উত্তরা-এশিয়াটিক মাইন্ডশেয়ারের শুভেচ্ছা বিনিময়

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৪:৫২ পিএম

রূপায়ণ সিটি উত্তরার জন্য এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের একটি ক্যাম্পেইন ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। এ উপলক্ষে এশিয়াটিক মাইন্ডশেয়ারের পক্ষ থেকে রূপায়ণের অফিসে শুভেচ্ছা বিনিময় হয়।

গত শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ৫ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড প্রোগ্রামে ‘বেষ্ট ইউজ অফ ডাটা অ্যান্ড অ্যানালিটিকস’ক্যাটাগরিতে ‘সিলভার অ্যাওয়ার্ড’ জিতে নেয় রূপায়ণ সিটি উত্তরার জন্য করা মাইন্ডশেয়ারের ‘ডাটা ওর্থ মিলিয়নস’ ক্যাম্পেইন।

২০১৭ সাল থেকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ডিজিটাল মার্কেটিং জগতে দেশের সেরা কাজগুলোকে পুরস্কৃত করতে ও সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ৫ম আসরে মোট ১৮টি ক্যাটাগরিতে ডিজিটাল কমিউনিকেশন ও ব্র্যান্ডিংয়ের কাজগুলোর জন্য পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার জেতা মাইন্ডশেয়ারে রিমার্কেটিং ক্যাম্পেইনটি রূপায়ণ সিটি উত্তরার অঙ্গনে ভবিষ্যৎ ক্রেতাদের যাত্রা নিশ্চিত করেছে, যাতে তারা নিজে সেখানকার জীবনযাত্রা দেখে তাদের পছন্দের বাড়িটি কিনতে পারেন।

রূপায়ণ সিটি উত্তরা-এশিয়াটিক মাইন্ডশেয়ারের শুভেচ্ছা বিনিময়কালে কেক কাটেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। এ সময় উপস্থিত ছিলেন- রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি. জে. উল্লাহ, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব, রূপায়ণ ডিজাইন অ্যান্ড স্টুডিওর চেয়ারম্যান সাবরিনা রশীদ নোভা এবং রাতুল প্রোপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নওরীন জাহান মিতুল। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. মাহবুবুর রহমান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ এম-এর ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম এবং মাইন্ডশেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনা।

এ সময় আস্থা ও সহযোগিতার জন্য এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড রূপায়ণ সিটির প্রতি কৃতজ্ঞতা জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত