ইউনিয়ন ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ব্যাংকটি গত মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রসপেক্টাস থেকে জানা যায়, ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৪২ কোটি ৮০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে। ব্যাংকটির গত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট স¤পদমূল্য ১৬ টাকা ৩৮ পয়সা। শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১ টাকা ৭৭ পয়সা। আইপিওতে ব্যাংকটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস । বিজ্ঞপ্তি
×
