বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড প্রোগ্রামে পুরস্কার জেতায় রূপায়ণ সিটি উত্তরাকে শুভেচ্ছা জানিয়েছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। সম্প্রতি রূপায়ণ গ্রুপের অফিসে কেক কাটার মধ্য দিয়ে এই শুভেচ্ছা বিনিময় হয়। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের উপস্থিতিতে কেক কাটেন ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।
গত শনিবার ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের ৫ম আসরে ‘বেস্ট ইউজ অব ডাটা অ্যান্ড অ্যানালিটিকস’ ক্যাটেগরিতে সিলভার অ্যাওয়ার্ড জিতে নেয় রূপায়ণ সিটি উত্তরার জন্য করা মাইন্ডশেয়ারের ‘ডাটা ওর্থ মিলিয়নস’ ক্যাম্পেইন। যা রূপায়ণ সিটি উত্তরার অঙ্গনে ভবিষ্যৎ ক্রেতাদের যাত্রা নিশ্চিত করেছে বলে উল্লেখ করেছে মাইন্ডশেয়ার। পাশাপাশি আস্থা ও সহযোগিতার জন্য রূপায়ণ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি. জে. উল্লাহ, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব; রূপায়ণ ডিজাইন অ্যান্ড স্টুডিওর চেয়ারম্যান সাবরিনা রশীদ নোভা এবং রাতুল প্রোপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নওরীন জাহান মিতুল।
এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ এম-এর ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম এবং মাইন্ডশেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনা। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. মাহবুবুর রহমান।
