বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল কাইয়ুম। আর সাধারণ সম্পাদক পদে ইতিহাস ও সভ্যতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু সভাপতি পদে দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় লটারির মাধ্যমে আবদুল কাইয়ুমকে বিজয়ী ঘোষণা করা হয়।
