প্রিমিয়ার লিগের দুটি ‘বক্সিং ডে ম্যাচ’ স্থগিত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৭:৪৪ পিএম

করোনার হানায় প্রিমিয়ার লিগে স্থগিতের তালিকায় যোগ হলো আরো দুটি ম্যাচ। দুটি ম্যাচই ছিল বক্সিং ডে-তে (২৬ ডিসেম্বর)।

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে লিভারপুর-লিডস ইউনাইটেড এবং ওলভারহ্যামটন-ওয়াটফোর্ড ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে।

করোনা ও ইনজুরির কারণে লিডস এবং ওয়াটফোর্ড দল গড়ার মতো পর্যাপ্ত খেলোয়াড় পাচ্ছে না।

শেষ দুই সপ্তাহে করোনায় ১২টি ম্যাচ স্থগিত হলো। গত ম্যাচ ডে-তে (১৮তম) দশটি প্রিমিয়ার লিগ ম্যাচের ছয়টিই স্থগিত হয় অনেক ক্লাবে করোনার হানায়।

এরপরও অবশ্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ লিগ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেটা বেশির ভাগ ক্লাবের দাবির প্রেক্ষিতেই।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, লিডস ইউনাইটেড দলই গড়তে পারছেন না। কারণ কাদের বেশ কিছু খেলোয়াড় করোনায় আক্রান্ত, কেউ ইনজুরিতে, অনেকেই অসুস্থ।

ওয়াটফোর্ডের পরিস্থিতিও একই। এ মাসেই এর আগে দুটি ম্যাচ স্থগিত হয়েছে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত