নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও প্রাক্তন চেয়ারম্যান এমএ হাসেমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সাবেক এই সংসদ সদস্য বিভিন্ন ব্যবসার পাশাপাশি বেসরকারি খাতের সিটি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতাদেরও একজন। তিনি ব্যাংক দুটির চেয়ারম্যান পদেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়াও জনতা ইন্স্যুরেন্স কোম্পানিরও একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি মরহুম এমএ হাসেমের অপরিসীম অবদানকে স্মরণ করছে এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছে। বিজ্ঞপ্তি
×
