সহিংস ভাষণ

বিজেপির বিরুদ্ধে পুলিশে অভিযোগ তৃণমূলের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১০:০৭ পিএম

ভারতের একটি ধর্মীয় সম্মেলনে অপর একটি ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে হিংসাত্মক ভাষণ দেওয়ায় পুলিশের কাছে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। গত বৃহস্পতিবার উত্তর ভারতের রাজ্য উত্তরাখণ্ড পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেন তিনি।

গোখলের অভিযোগ, ওই রাজ্যের হরিদ্বার শহরে একটি ধর্মীয় সম্মেলনে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে সরাসরি ‘খতম’ করার কথা বলা হয়েছে। ১৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলা ওই সম্মেলনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা-নেত্রীরাও ছিলেন। তাদের অনেকে তলোয়ার ও বন্দুক জোগাড় করে অপর সম্প্রদায়কে আক্রমণ করতে হিন্দুদের খোলাখুলি উসকানি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত