শীতের মৌসুমে বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায়। ফুলকপি শুধু স্বাদের জন্যই নয়, এর বেশ স্বাস্থ্য উপকারও আছে। জেনে নিন এ বিষয়ে
কোলস্টেরল কমায় : ফুলকপিতে প্রচুর ফাইবার আছে, যা শরীরে কোলস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
ওজন কমাতে : ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে, ওজন কমায় এবং সর্দি-কাশিসহ নানা রোগ প্রতিরোধ করে।
হাড় ও দাঁত শক্ত করে : ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড। এর ক্যালসিয়াম হাড় শক্ত করে।
ক্যানসার প্রতিরোধ করে : ফুলকপিতে আছে সালফোরাপেন, যা ক্যানসার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না। স্তন ক্যানসার, কোলন ও মূত্রথলির ক্যানসারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আছে ফুলকপির।
হৃদ্যন্ত্রের জন্য উপকারী : ফুলকপি হৃদ্যন্ত্রের জন্য ভালো। এতে যে সালফোরাপেন আছে, তা হৃদ্রোগের বিরুদ্ধে লড়তে পারে।
রোগ প্রতিরোধ করে : ফুলকপিতে আছে ভিটামিন ‘বি’, ‘সি’ ও ‘কে’, যা এ সময়ের সর্দি, ঠা-া, কাশি জ্বর ভাব, নাক বন্ধ হয়ে যাওয়া, গা ব্যথা দূর করতে সাহায্য করে। এ ছাড়া ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধেও অংশ নেয়।
শক্তি জোগায় : ফুলকপিতে প্রচুর আয়রন আছে। রক্ত তৈরিতে আয়রনের গুরুত্বপূর্ণ অবদান আছে। গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য ফুলকপি অত্যন্ত জরুরি।
চুল ও ত্বকের জন্য উপকারী : কম ক্যালরিযুক্ত ও উচ্চমাত্রার আঁশসমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে। ত্বকের সংক্রমণও প্রতিরোধ করে।
দৃষ্টিশক্তি বাড়ায় : ফুলকপিতে থাকা ভিটামিন ‘এ’ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত।
