ডেঙ্গু আক্রান্ত আরও ৭ জন হাসপাতালে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২:১৬ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭ জন। তারা ৭ জনই ঢাকার। পাশাপাশি ঢাকার বাইরে কেউ হাসপাতালে ভর্তি হয়নি।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০২ জন রোগীর মধ্যে ঢাকাতেই আছে ৬৪ জন আর বাকি ৩৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ২৮ হাজার ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত