ইন্দ্রনীলের থ্রিলার ছবি ‘ঊর্মিমালা’ প্রশংসিত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৭:৩৫ পিএম

পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঊর্মিমালা’ মুক্তির পর থেকেই প্রশংসিত হচ্ছে। এ যাবৎ মোট  আটটি পুরস্কার ও বারোটি অফিশিয়াল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এ নির্বাচিত হয়েছে, যার মধ্যে ‘সপ্তম এমিরেটস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ অন্যতম। এটি দুবাইয়ের ডায়েরা সিটি সেন্টার মল এর বিশ্ববিখ্যাত ‘ভকস সিনেমাস’ এ চলে।  ইন্দ্রনীল এর আরেকটি জনপ্রিয় শর্ট ফিল্মও এই ফেস্টিভ্যাল এ প্রদর্শিত হয়েছে যার নাম ‘হ্যালো’।

ইন্দ্রনীল জানালেন, প্রতিটি কাজ করার আগে অনেক ভেবে চিন্তে শুটিং শুরু করেন। ঊর্মিমালা খানিকটা থ্রিলার ঘরানার গল্প। একজন লেখক অবাস্তব বিষয় নিয়ে গল্প লেখেন। সেই গল্পের চরিত্ররা আবার কখনও কখনও তার সামনে এসে হাজির হয়। একদিন লিখতে গিয়েই লেখকের সামনে হাজির হয় এক রহস্যময়ী নারী। তারপর গল্প বাঁক নেয়। ঊর্মিমালার লেখক ও প্রযোজক ‘কেষ্ট মন্ডল’ আশিস পাঠক যিনি লেখক এর চরিত্রটি করেছেন এই ছবিতে। এছাড়াও পিয়ালি ধর সাগরিকা চরিত্রটি করেছেন। আরও অনান্যরাও আছেন। তুহিন দাসগুপ্ত এই ছবির চিত্রগাহক।

ইন্দ্রনীল জানায়, আজকে স্মার্ট দর্শক একঘেয়ে জিনিস দেখতে পছন্দ করেন না তাই তিনি সবসময় নতুন ধরনের কিছু উপহার তার দর্শকদের দিয়ে থাকেন।

ইন্দ্রনীল নির্মাণ শুরু করেছিলেন শর্টফিল্ম দিয়ে এবং এখন তিনি ভারতের প্রথম মিনি হরর সিরিজের নির্মাতা যা ‘আমাজন প্রাইম USA’ ও ‘এম এক্স প্লেয়ার’ এ দেখা যাচ্ছে।

ইন্দ্রনীল মোট বাহাত্তর টি পুরস্কার পেয়েছেন তার আটটি ফিল্মের জন্য এবং একশো ষাটটির উপর অফিসিয়াল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এ নির্বাচিত হয়েছে ।

বাংলাদেশের বঙ্গবিডিতেও ইন্দ্রনীলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশ নিয়ে ইন্দ্রনীল বলেন, ‘আমি হুমায়ূন আহমদ এর ভক্ত। এছাড়া বাংলাদেশে আমার ছবি  ‘দ্য চেজ’ এর জন্য পুরষ্কার নিতে গিয়েছিলাম, রংপুর ও ঢাকায় ছিলাম। শামীম জামাম, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ,  মোশারফ করিম ও আরো অনেক বিশিষ্ট মানুষের সাথে তার দেখা হয় এবং সবার সাথে তার  সু সম্পর্ক রয়েছে। আমি খুব ভোজনরসিক বাঙালি তাই ইলিশ মাছ ও কাচ্চি বিরিয়ানির সাধ এবং বাংলাদেশ অতিথি আপ্যায়ন কোনদিনও  ভুলব না।’

ইন্দ্রনীল অনেক টিভিসি নির্মাণ করেছেন। এখন তিনি কিছু সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘সিয়াটেল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘লস এঞ্জেলস সেনেফেস্ট’-এর জুরি হিসেবেও সম্মানিত হয়েছিলেন ইন্দ্রনীল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত