বেশি গোল করতে চান গ্রিলিশ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১:৫৯ পিএম

সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন জ্যাক গ্রিলিশ। তবে ম্যানসিটিতে এখনো নিজেকে ঠিকমতো মেলে ধরতে পারেননি ইংলিশ এই মিডফিল্ডার। নতুন বছরে আরও বেশি গোল ও অ্যাসিস্ট করতে চান গ্রিলিশ। ২৬ বছরের গ্রিলিশ সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে ২০ ম্যাচ খেলে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। গ্রিলিশ বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক। আমার (ম্যানসিটিকে) দেওয়ার অনেক কিছু আছে। আমি যেমনটা ভেবেছিলাম, এটা (সিটিতে মানিয়ে নেওয়া) তার চেয়ে অনেক বেশি কঠিন। আমি এখনো শিখছি এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। শুনেছি কারও কারও এই দলের সঙ্গে মানিয়ে নিতে এক বছর সময় লেগেছে, মনে হয় আমারও তেমনটা লাগবে। আগামী বছর অনেক গোল করার পাশাপাশি গোলের সুযোগ তৈরি করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত