বান্দরবানে নিখোঁজ আরেক পর্যটকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০২:২৬ এএম

বান্দরবানের রোয়াংছড়ির উপজেলার তারাছার বাদুর ছড়া ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ আরও একজন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম  মোছাম্মৎ আদনিন। গতকাল সকাল শনিবার সকাল ৯টার দিকে বাদুর ছড়া ঝরনার পাশের সাঙ্গু নদীর একটি বাঁক থেকে লাশ উদ্ধার করে ডুবুরিরা। আদনিনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা। তিনি কলেজ শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

এর আগে গত শুক্রবার দুপুরে মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেন পর্যটকরা। আহনাফ আকিব নামে আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল হক জানান, গত শুক্রবার রাতে প্রচন্ড ঠান্ডা থাকায় নিখোঁজ পর্যটক উদ্ধারে নামতে পারেনি উদ্ধারকারী দল।  রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মির্জা জহির উদ্দিন জানান, বান্দরবানে বেড়াতে আসা ১০ জনের মধ্যে একজন ঝরনার কূপে গোসল করতে নামে। এ সময় পানিতে নামা শিক্ষার্থী আস্তে আস্তে তলিয়ে যায়। ঘটনাটি তার তিন বন্ধু দেখে তলিয়ে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে ওই তিন বন্ধু পানির নিচে তলিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত