ঠাকুরগাঁওয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, বাবা-মেয়ে আটক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৩:৫৩ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলা আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় মেয়ে ও বাবাকে আটক করা হয়েছে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে ১৫ রাউন্ড ফাঁকা বুলেট নিক্ষেপ করা হয়। বুলেট লেগে একজন আহত হয়েছেন।

আটকরা হলেন- কাবুল  ও তার মেয়ে কামরুন নাহার। কাবুল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গুলি লেগে আহত হয়েছেন স্থানীয় এলাকাবাসী হোসেন আলী নামে এক ব্যক্তি।

এই ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে বিজিবি, র‌্যাব ও প্রশাসন কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পরে আটক কাবুলকে ৬ মাসের জেল ও মেয়ে কামরুন নাহারকে ১০ হাজার টাকার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত