নতুন ঠিকানায় সাউথইস্ট ব্যাংকের বনানী শাখা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১১:০০ পিএম

সাউথইস্ট ব্যাংকের বনানী শাখা নতুন ঠিকানায় স্থানান্তর হয়েছে। অটোগ্রাফ (২য় তলা), ৬৭ ও ৬৮ কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে স্থানান্তরিত শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির।

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মোর্শেদ আলম এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পর্ষদ সদস্য এমএ কাশেম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, পর্ষদ পরিচালক রেহানা রহমান, মো. আকিকুর রহমান, রাইয়ান কবির, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের এম. মনিরুজ্জামান খান এবং ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন । বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত