টাঙ্গাইল-৭ উপনির্বাচন

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের শুভ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০২:০৭ এএম

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

গতকাল রবিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নৌকার প্রার্থী খান আহমেদ শুভ।

গত ২০ ডিসেম্বর টাঙ্গাইলে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ঋণখেলাপির জামিনদার হওয়ায় শুভর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। এদিকে শুভ প্রার্থিতা ফিরে পাওয়ায় মির্জাপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রাসহ আনন্দ মিছিল বের করে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিষ্টিও বিতরণ করা হয়েছে।

আগামী ১৬ জানুয়ারি এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত