বসতঘরে ট্রাক, ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১২:০১ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক বসতবাড়িতে ঢুকে পড়ে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার ডাংধরা ইউনিয়নের গারোহরীতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান জানান, জামালপুর থেকে কুড়িগ্রামের রাজীবপুরগামী সারবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাংধরা ইউনিয়নের গারোহরীতে রাস্তার পাশের একটি বসতঘরে ঢুকে পড়ে।

এ সময় ঘরে ঘুমন্ত অবস্থায় জয়নাল আবেদীন (৬০) ও তার স্ত্রী হাসিনা খাতুন (৫৫) ট্রাক চাপায় মারা যান। পরে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত