প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সজল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:১১ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। অনন্য মামুন পরিচালিত ‘জাহানারা’ শর্টফিল্মে তাকে নায়কের ভূমিকায় দেখা যাবে।

পরিচালক অনন্য মামুন বলেন, ‘২৮ ডিসেম্বর থেকে কুয়াকাটায় ছবিটির শুটিং শুরু করব। এই সিনেমায় আসিফ চরিত্রে অভিনয় করবেন সজল । এ চরিত্রে অভিনয়ের জন্য প্রায় এক মাস আগে থেকে নিজেকে প্রস্তুত করছেন সজল। এ ছাড়া জাহানারা চরিত্রে অভিনয় করবেন শাকিলা পারভীন।’

সজল বলেন, ‘এ চরিত্রে অভিনয় করা আমার জন্য কঠিন হবে। এ কারণে আগে থেকেই প্রস্তুত হয়েছি। প্রায় ১০ দিন হলো অন্য কোন কাজের শুটিং করছি না। ওজন ও ৫ কেজি কমাচ্ছি । খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি।’

জেলেদের জীবিকা, জনজীবন ও সমস্যার গল্প উঠে আসবে জাহানারা চলচ্চিত্রে। এর চিত্রনাট্য করেছেন অনন্য মামুন নিজেই। সংলাপ লিখেছেন সুদীপ্ত সাইদ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত