বিয়ে করলেন শুটার আব্দুল্লাহ হেল বাকী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৮:৪০ পিএম

বিয়ে করলেন দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকী। কনে- সাফারিয়া আক্তারও শুটার। খেলেছেন জাতীয় পর্যায়ে।

সোমবার কনের বাড়ি জামালপুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বাকীর।

বাকী এবং সাফারিয়া দুজনই বিকেএসপির শিক্ষার্থী। আগে থেকেই তাই পরিচয় ছিল তাদের।

দেশ রূপান্তরকে বাকী জানান, পারিবারিকভাবেই বিয়ে হলো তাদের। 

প্রেমের সম্পর্ক ছিল কিনা এ ব্যাপারে কিছু পরিষ্কার করেননি বাকী। জীবনের নতুন পথচলায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আব্দুল্লাহ হেল বাকী দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম সফল তারকা। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমস ও ২০১৮ গোল্ডকোষ্ট কমনওয়েলথ গেমসে রুপা জয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য। ২০১০ সাল দিল্লি কমনওয়েলথ গেমসে আসিফ হোসেন খানকে নিয়ে জিতেছিলেন ব্রোঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত