ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১১ জন। তাদের মধ্যে সাত জনই ঢাকার। ঢাকার বাইরে চার জন রয়েছে।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৪ জন রোগীর মধ্যে ঢাকাতেই আছে ৫১ জন আর বাকি ৩৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ২৮ হাজার ৩৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
