সর্বোচ্চ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড গ্রামীণফোনের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৩৫ এএম

লা মেরিডিয়ান ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২১-এ  গ্রামীণফোনের কমিউনিকেশন পার্টনার প্রতিষ্ঠানগুলো ১২৫টি পুরস্কারের মধ্যে ১৯টি জিতে নিয়েছে। একটি ব্র্যান্ডের জন্য যা সর্বোচ্চ সংখ্যক পুরস্কার। ১৯টি পুরস্কারের মধ্যে ৩টি গোল্ড, ৫টি সিলভার ও ১১টি ব্রোঞ্জ। গত আসরে গ্রামীণফোন ১৬টি পুরস্কার পায়। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, গ্রামীণফোন সম্মানজনক ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২১-এ আবারও একমাত্র ব্র্যান্ড হিসেবে সর্বোচ্চসংখ্যক অ্যাওয়ার্ড অর্জন করেছে।’  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত