এইচডিআর-১০+ প্রযুক্তির গেমিং ডিসপ্লে আনছে স্যামসাং

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৭ এএম

এইচডিআর-১০+ প্রযুক্তির গেমিং ডিসপ্লে আনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং। গেইমিং খাতের জন্য এইচডিআর১০+ মানের ঘোষণা এসেছে অক্টোবর মাসে, স্যামসাংয়ের নতুন টেলিভিশনগুলো হবে এই মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজারের প্রথম গেমিং টিভি। এইচডিআর-১০+ আদতে এইচডিআর-১০-এর গেমিংমুখী সংস্করণ। গ্রাফিকসে আরও বেশি মেটাডেটা ব্যবহার করে এই ডিসপ্লে প্রযুক্তি। স্যামসাংয়ের ২০২২ সালের কিউএলইডি টিভি (কিউ৭০ এবং পরবর্তীগুলো) এবং গেমিং টেলিভিশনগুলো এই প্রযুক্তি-মান সমর্থন করবে। ভার্জ আরও জানিয়েছে, বাজারে এইচডিআর-১০+ মানের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা যেতে পারে ‘ডলবি ভিশন গেমিং’কে। বাজারে প্রচলিত এই মানের জনপ্রিয় গেমগুলোর মধ্যে আছে ‘হেলো ইনফিনিট’, ‘গিয়ার্স ৫’ এবং ‘কল অব ডিউটি : ব্ল্যাক অপস’। এ ছাড়া ডলবি ভিশনের অন্তত দশটি গেম সমর্থন করে এবং সিরিজ এক্স এবং সিরিজ এস। এইচডিআর-১০-এর তুলনায় আরও বেশি ভিজ্যুয়াল মেটাডেটা থাকে এইচডিআর-১০+ গেমগুলোতে। এ ছাড়া ‘ভেরিয়েবল রিফ্রেশ রেট (ভিআরআর)’ এবং ‘অটো লো ল্যাটেন্সি মোড (এএলএলএম)’ সুবিধা দেয় ওই প্রযুক্তি। তবে, এরই মধ্যে এসব সুবিধা দিচ্ছে ডলবি ভিশন গেমিং। এ ছাড়া চলতি বছরের জুনেই ডলবি ভিশন গেমিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সি১ এবং জি১ ওএলইডি ডিসপ্লের ঘোষণা দিয়েছে টেলিভিশন বাজারে স্যামসাংয়ের শীর্ষ প্রতিদ্বন্দ্বী এলজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত