ব্যাংকের প্রশ্ন ফাঁস

জড়িত থাকার অভিযোগে আরও একজন গ্রেপ্তার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০১:৩৪ এএম

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন ৫টি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গত রবিবার হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান মিজান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদাত হোসেন সুমা বলেন, গত ৬ নভেম্বর বিকেলে বাংলাদেশ ব্যাংক কর্র্তৃক অনুষ্ঠিত ৫টি ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি.) ১ হাজার ৫১১টি ‘অফিসার ক্যাশ’ শূন্য পদের নিয়োগ পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটি এই পরীক্ষাটি আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে সম্পাদন করে। উক্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়া গেলে ডিজিটাল নিরাপত্তা আইন ও তৎসহ পাবলিক পরীক্ষা (অপরাধ) ১৯৮০ (সংশোধন-১৯৯২) আইনে মামলা করা হয়। এ মামলায় ইতিপূর্বে ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা ওই ঘটনায় সরাসরি মো. মিজানুর রহমান মিজান জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত