মতিঝিলে কিশোরী ধর্ষণের অভিযোগে বাবার মামলা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০১:৩৫ এএম

রাজধানীর মতিঝিলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ‘প্রেমের ফাঁদে’ ফেলে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে শ্যামল নামে এক যুবকের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেছেন।

স্বজনরা জানান, ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে। কয়েক দিন আগে ফেইসবুকে শ্যামল নামে ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এদিকে অভিযোগ পেয়ে পুলিশ শারীরিক পরীক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে ভর্তি করিয়েছে।

মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছেন। থানায় একটি মামলা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত