সংলাপে সমাধান হবে না, এ সরকারকে হটাতে হবে: ফখরুল(ভিডিও)

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৭:৫৮ পিএম

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে সমাধান হবে না, এ সরকারকে হটাতে হবে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার না হটিয়ে কোনো ব্যর্থ সংলাপ করে লাভ নেই।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এ সরকার নির্বাচন দেখে ভয় পায়, কারণ তারা ভোট চোর। তাই তারা এখন রাজনৈতিক দলগুলোকে ডাকাডাকি করছে। ২০১৪ সালে ভোট ছাড়া ১৫৪ এমপি, আবার ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই সব ভোট দিয়েছে তারা। জনগণ ভোট দিতে পারেন নাই। তখনো একটা সংলাপ হয়েছিল, তার আগেও হয়েছিল। এখন আবার সংলাপ করতে চাচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এ সংলাপ অর্থহীন। এই সংকট সংলাপে সমাধান হবে না, এ সরকার না হটিয়ে, সরকার পরিবর্তন না হলে তাদের সঙ্গে বা রাষ্ট্রপতির সাথে

খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হলে, তার যদি কিছু ঘটে যায় তবে তার সব দায় সরকারকে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখনো শুধু গণতন্ত্রের জন্য বন্দী আছেন। তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। যখন ডাক্তাররা তাকে বিদেশে চিকিৎসা নিতে বলছেন, তখন বিনা ভোটের সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। খালেদা জিয়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরলে তাদের ক্ষমতার মসনদ থাকবে না, তাই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। অথচ ৪০১ ধারায় তাকে মুক্তি দিয়ে বিদেশে নেয়ার বিধান রয়েছে।

তিনি আরও বলেন. বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আর সেই গণতন্ত্র শেখ হাসিনা ধ্বংস করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আজ আমাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সাবেক সেনাপ্রধানের ভিসা বাতিল করেছে।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ এখন অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে, জনগণের ওপর নিপীড়ন, নির্যাতন করছে এই সরকার। আওয়ামী লীগ নেতারা ৪ লাখ ২৬ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমেরিকা বলেছে, তোমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনো তা না-হলে তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, কেন্দ্রীয় বিএনপি নেতা মইনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত