ক্রস-বর্ডার রেমিট্যান্স সেবা দিতে ইনপে এ/এসের সঙ্গে পার্টনারশিপে কাজ শুরু করেছে ব্যাংক এশিয়া। এ অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংক এশিয়া বিশ্বের বিভিন্ন দেশের পোস্ট অফিসের সঙ্গে যুক্ত হলো। ফলে বিভিন্ন দেশের পোস্ট অফিস থেকে রেমিট্যান্স পাঠানো যাবে এবং ব্যাংক এশিয়ার সব শাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও দেশব্যাপী ডিজিটাল পোস্ট অফিস থেকে এই টাকা উত্তোলন করা যাবে। গত সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এ সেবা উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, এসএম ইকবাল হোছাইন, আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
