ক্র্যাবের অনুষ্ঠানে র‌্যাব ডিজি

সাংবাদিকতা বরাবরই চ্যালেঞ্জিং

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০২:০৬ এএম

পেশা হিসেবে সাংবাদিকতা বরাবরই চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ-আল মামুন। তিনি বলেন, বাংলাদেশে সাংবাদিকতা পেশা যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে ঝুঁকির প্রথম দিকেই আছেন ক্রাইম রিপোর্টার বা অপরাধবিষয়ক সাংবাদিকরা। এই চ্যালেঞ্জ সময়ের সঙ্গে বেড়েছে।

গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায়-২০২১ বিশেষ অতিথির বক্তব্যে র‌্যাবের ডিজি ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন এসব কথা বলেন।

তিনি বলেন, একটা সময় গণমাধ্যম দৈনিক পত্রিকানির্ভর ছিল। সেই সময় পেছনে ফেলে এখন অনেক সমৃদ্ধ বাংলাদেশের সাংবাদিকতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত