এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০:৫৯ এএম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল প্রকাশের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় বিলম্বের পর গত নভেম্বর মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ শিক্ষার্থী।

গত বছরের তুলনায় এ বছর ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এ অনুযায়ী বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া মোট শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

এবারের এসএসসি-সমমান পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। প্রতিটি বিভাগে তিনটি করে বিষয়ে পরীক্ষা হয়েছে। বাকি বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফল দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত