বিএনপির সমাবেশে বাধা

হবিগঞ্জে এসপিসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে আর্জি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৩৭ এএম

হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি (১)  আদালতে আবেদনটি করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামছুল হক। তবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি।

এতে সদর থানার ওসি মো. মাসুক আলী, ডিবির ওসি আল আমিন, সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, একজন এসআই, দুজন এএসআই এবং ৪৬ জন কনস্টেবলের বিরুদ্ধে গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে দলের সভা-সমাবেশে বাধা দেওয়া এবং গুলি-টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে নেতাকর্মীদের আহত করার অভিযোগ আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত