ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন বছরটা দারুণভাবে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। পিছিয়ে পড়েও ইনজুরি সময়ের গোলে পেয়েছে জয়। গতকাল এমিরেটস স্টেডিয়ামে ম্যানসিটি ২-১ গোলে হারিয়েছে আর্সেনালকে। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রইল ম্যানসিটি।
করোনা পরিস্থিতির মধ্যেও এদিন আর্সেনালের মাঠে ছিল প্রায় ৬০ হাজার দর্শক। ম্যাচের ৩১ মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসান বুকায়ো সাকা। ৫৭ মিনিটে বের্নার্দো সিলভাবে জাকা ফেলে দিয়েছিলেন বক্সের ভেতর। পেনাল্টি থেকে গোল শোধ দেন রিয়াদ মাহরেজ। দুই মিনিট পর আর্সেনালের গ্যাব্রিয়েল দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন। দশজনের আর্সেনালকে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারছিল না সিটি। পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল সিটি শিবিরে। কিন্তু ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে জয় এনে দেন রদ্রি। ইন্টারনেট।
