বগুড়া জেলায় গতকাল পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে মাসব্যাপী ক্ষুদ্র শিল্পমেলা শুরু হয়েছে।
বাসসের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার জেলা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত মেলার উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ মেলায় ১০০টি কুটির শিল্পের স্টল স্থান পেয়েছে।
