ইঞ্জিন বিকল

পশ্চিমাঞ্চলে ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২:৪৬ এএম

ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেন যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ ছিল।

গতকাল শনিবার কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে দুপুর  দেড়টা পর্যন্ত গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ ছিল।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। পরে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে মেইন লাইন ব্লক হয়ে যায়। এতে দুপুর দেড়টা পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেনটি যাত্রাবিরতি করে।

স্টেশন মাস্টার আরও বলেন, এ ব্যাপারে রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগে খবর দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত