না.গঞ্জ অচলের হুমকি চরমোনাই পীরের

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০১:৩১ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সুষ্ঠু পরিবেশ দিতে না পারলে নারায়ণগঞ্জ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। গতকাল শনিবার বিকেলে চিটাগাং রোডের ট্রাক স্ট্যান্ডে হাতপাখা প্রতীকের দলীয় পার্থী মুফতি মাসুম বিল্লাহর নির্বাচনী পথসভায় এ হুমকি দেন তিনি।

রেজাউল করিম বলেন, ‘আমরা নির্বাচিত হলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের চরমোনাই ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি জোট গড়েও হাতপাখার দুর্গ ভাঙতে পারেনি। এর অর্থ মানুষের যে সুযোগ-সুবিধা প্রয়োজন, তা আমরা পূরণ করেছি। মেয়র নির্বাচিত হতে পারলে আমরা নারায়ণগঞ্জ সিটিকে মডেল সিটি হিসেবে গড়ে তুলব।’

এ সময় নির্বাচন কমিশনের উদ্দেশে হাতপাখার মেয়রপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘ভোটের ফলাফল সঠিকভাবে দিতে না পারলে নারায়ণগঞ্জ থেকে কাউকে যেতে দেওয়া হবে না। ইভিএমের মধ্যমে কোনো কারচুপি করা হলে আমরা তার জবাব দেব। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত