জয়-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯:২৯ এএম

দ্বিতীয় দিন প্রথম ইনিংস শুরু করে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে দলীয় ফিফটির আগে এই জুটি ভাঙেন নিল ওয়াগনার।

দলীয় ৪৩ রানে কিউই পেসারের বলে তাকে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান (২২)। ওপেনিং সতীর্থকে হারালেও নাজমুল হাসান শান্তকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন জয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেটে ৮৭ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন জয় (৪০) ও শান্ত (২১)। নিউজিল্যান্ডের চেয়ে সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২৪১ রানে। চলছে দিনের তৃতীয় সেশনের খেলা।

এর আগে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে স্বাগতিকদের প্রথম ইনিংস ৩২৮ রানে থামিয়ে প্রথম ইনিংস শুরু করে বাংলাদেশ। ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করে কিউইরা। দ্বিতীয় দিন ৩২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে হেনরি নিকোলস মুমিনুল হকের ঘূর্ণিতে থেমেছেন ৭৫ রানে। আগের দিন সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকেও থামান বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

দ্বিতীয় দিন মেহেদী হাসান মিরাজের সামনে নিকোলস ছাড়া কিউইদের কোনো ব্যাটার তেমন রান পাননি। তিন উইকেট পেয়েছেন টাইগার স্পিনার। সমান উইকেট পেয়েছেন পেসার শরীফুল ইসলাম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত