যুক্তরাষ্ট্রের দেওয়া ২৪ লাখ ৯১ হাজার ডোজ ফাইজার টিকা পৌঁছেছে

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯:১২ পিএম

যুক্তরাষ্ট্রের দেওয়া আরো প্রায় ২৪ লাখ ৯১ হাজার ডোজ ফাইজারের টিকা বাংলাদেশে পৌঁছেছে। শনিবার সকাল সাড়ের ৮টার দিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ২৪ লাখ ৯১ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি আরও ৪৬ লাখ ডোজ ফাইজার টিকার পরবর্তী চালান চলে দেশে আসার কথা আছে।

এর আগে, গত ৩০ ডিসেম্বর নিউইয়র্ক থেকে প্রফেসর ডা. মাসুদুল হাসান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের অব্যাহত প্রচেষ্টায় শিগগির বাংলাদেশে আসছে আরও প্রায় ২৫ লাখ ডোজ ফাইজার টিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত