রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ২৩৭৬৫ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৩০ কেজি ৯৮৪ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা, ২২ বোতল ফেনসিডিল, ও ৩০ মি.লি. নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।
