ভোজ্য তেলের ১ নম্বর ব্র্যান্ড রূপচাঁদা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১:৫৯ পিএম

১ নম্বর ব্র্যান্ডের মর্যাদা পেয়েছে রূপচাঁদা। দেশের ভোক্তাদের সমর্থন ও অভিমতের প্রেক্ষাপটে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২১’-এ এই মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের এই ব্র্যান্ড। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৩তম আসরে প্রতিবারের মতো এবারও রূপচাঁদা নম্বর ১ ব্র্যান্ডের স্বীকৃতি পেল।

সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২১’ অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন বাংলাদেশ এডিবল অয়েলের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ, সিনিয়র অফিসার-মার্কেটিং তোফায়েল আহমেদ, সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন। তাদের হাতে পুরস্কার তুলে দেন আকিজ ভেঞ্চারসের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আলমগীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত