কেরানীগঞ্জে যমুনা ব্যাংক বৃদ্ধ নিবাসে যমুনা ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়। ব্যাংক পর্ষদের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া সম্মেলন উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান শেয়ারহোল্ডার এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক মো. সিরাজুল ইসলাম ভরসা ও মো. ইসমাইল হোসেন সিরাজী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
×
