১১৯তম জন্মবার্ষিকীর আলোচনা

গণমানুষের কবি ছিলেন জসীম উদ্দীন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২:৩১ এএম

‘পল্লীকবি’ সম্বোধন করে জসীম উদ্দীনকে মূলত একটা শ্রেণিতে আটকে রাখা হয়েছে। জসীম উদ্দীন তো সব শ্রেণির মানুষের জন্যই লিখেছেন এবং সব শ্রেণির মানুষই তার লেখা পড়ে সমৃদ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন বক্তারা। গতকাল সোমবার কবি জসীম উদ্দীনের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

বক্তারা বলেন, কবি জসীম উদ্দীনের লেখায় বাংলার লোকজ ঐহিত্য এবং জনজীবন যেমন এসে ধরা দিয়েছে আবার তার লেখা প্রেরণা জুগিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এই দেশের সব প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে।

অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান। জসীম উদ্দীনকে নিয়ে বক্তৃতা উপস্থাপন করেন শ্রীনগর সরকারি কলেজের অধ্যাপক ড. কুদরত-ই হুদা।

বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বলেন, বাংলা একাডেমি একটি ভবন জসীম উদ্দীনের নামে নামকরণ এবং জসীম উদ্দীনের নামে সাহিত্য পুরস্কার প্রবর্তন করেছে। পাশাপাশি তাকে নিয়ে বেশ কয়েকটি গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত