২০২৩ পর্যন্ত চেলসিতে থিয়াগো সিলভা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১:৩৬ এএম

ইংলিশ জায়ান্ট চেলসি তাদের ভক্তদের খুশির খবর দিল। অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে ক্লাবটি।

ব্রাজিলিয়ান তারকা ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত থাকবেন প্রিমিয়ার লিগের দলটিতে।

২০২০-২১ মৌসুমের আগে মাত্র এক বছরের জন্য চেলসি ও সিলভার মধ্যে চুক্তি হয়। টমাস টুখেলের অধীনে চ্যাম্পিয়ন লিগ জয়ের পর আরো এক মৌসুম ক্লাবটিতে থেকে যান সিলভা।

এবার অফিশিয়ালি ঘোষণা এলে, আরো এক বছর লন্ডনের ক্লাবটিতে থাকবেন তিনি। তার আগের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালের জুনে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত চেলসির হয়ে ২১ ম্যাচ খেলেছে থিয়াগো সিলভা। গোল করেছেন দুটি।

থিয়াগো সিলভাকে প্রশংসায় ভাসিয়ে চেলসির সিইও মেরিনা গ্রানোভস্কাইয়া বলেন, ‘তার কোয়ালিটি আমাদের ক্লাবে মাঠে ও মাঠের বাইরে অনেক বেশি প্রভাব ফেলেছেন। আমরা আশা করি, তিনি এই ইতিবাচক প্রভাব অব্যহত রাখবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত