হৃতিক রোশান আর সুজান খানের বিচ্ছেদ হয়ে গেলেও পরিবারের সামাজিক অনুষ্ঠানে দুজনকেই হাজির থাকতে দেখা যায়।
সাবেক স্ত্রী সুজারের বাবা হৃতিকের প্রাক্তন শ্বশুর সঞ্জয় খানের জন্মদিনের জন্মদিনের অনুষ্ঠানেও তেমনটাই দেখা গেল।
গত রবিবার প্রাক্তন শ্বশুর খানের জন্মদিন উদ্যাপন করতে সুজান খানের পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন হৃতিক।
রবিবার সঞ্জয়ের একাশিতম জন্মদিনে সুজানের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন হৃতিক। সুজানের বোন ফারহা খান আলির সোশ্যাল মিডিয়া পোস্টে ফুটে উঠেছে সেই অনুষ্ঠানের টুকরো মুহূর্ত।
অনুষ্ঠানে হৃতিক ছাড়াও উপস্থিত ছিলেন সুজানের ভাই জায়েদ খান, তার স্ত্রী ও ছেলে। এছাড়া, ফারহা খান আলির পোস্ট করা ছবিতে দেখা না গেলেও অনুষ্ঠানে ছিলেন হৃতিক-সুজানের দুই ছেলে রেহান এবং হৃদান।
তবে, ওই আয়োজনে অংশ নিলেও কোনো ছবিতেই একসাথে দেখা যায়নি ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়া হৃতিক রোশান ও সুজান খানকে।
