ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটালের সমঝোতা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১:০৬ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও পার্কভিউ হসপিটালের মধ্যে করপোরেট সুবিধাসংক্রান্ত এক সমঝোতা স্মারক সম্প্রতি ব্যাংকের চট্টগ্রাম জোন অফিসে স্বাক্ষরিত হয়েছে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেকিউএম হাবিবুল্লাহ ও পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ এ চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এবং ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডাররা পার্কভিউ হসপিটালে ডিসকাউন্ট সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত