ঐতিহাসিক জয়ের পরও এই টেস্ট ভুলে যেতে চান মুমিনুল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৮:২৮ এএম

টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে কিউইদের ৮ উইকেটে হারিয়েছে তারুণ্য নির্ভর টাইগাররা। 

কিউইদের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের এটি প্রথম জয়। তবে এমন ঐতিহাসিক জয়ের পরও পা মাটিতে রাখছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

তার দৃষ্টি এখন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দিকে। আর পরের টেস্টে জয় বা ড্র করলে সিরিজটাও নিজেদের করে নেবে বাংলাদেশ। যেভাবে একদল হয়ে খেলেছে সবাই তাতে প্রশংসায় ভাসছেন টাইগাররা। তবে এমন এক ইতিহাস গড়া জয়ের পরও উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন মুমিনুল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে জয়ের জন্য সতীর্থদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি তিনি জানালেন, এই জয় ছিল টিমওয়ার্কের ফল। সেই সঙ্গে জানালেন, ক্রাইস্টচার্চের দ্বিতীয় ও শেষ টেস্টের দিকে তাকাতে।

মুমিনুল বলেন, ‘এটা টিমওয়ার্ক ছিল। সবাই আগ্রহী ছিল ম্যাচটি জিততে। তার জন্য তিন বিভাগেই তারা ভালো পারফরম্যান্স দেখিয়েছে। বোলারদের কারণে আমরা জিতেছি। প্রথম ও দ্বিতীয় ইনিংসে তারা চমৎকার বল করেছে। তারা খুব পরিশ্রম করেছে এবং ঠিক জায়গা বল করেছে। আমাদের এই জয় ভুলে ক্রাইস্টচার্চ টেস্টের দিকে তাকাতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত