অষ্টম অধ্যায় : বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা
বহুনির্বাচনী
১. পরোক্ষভাবে নির্বাচিত হবেন কে?
ক. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান
খ. পৌরসভা মেয়র
গ. উপজেলা পরিষদ চেয়ারম্যান
ঘ. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
২. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২ জন সদস্যদের মধ্যে মারমা নৃগোষ্ঠীর সদস্য সংখ্যা কত?
ক. ৫ জন খ. ৪ জন গ. ৩ জন ঘ. ২ জন
৩. খনিজ সম্পদ অন্বেষণ বা উত্তোলনের উদ্দেশ্যে সরকার
কর্তৃক প্রদত্ত অনুমতি পত্র সূত্রে প্রাপ্ত রয়্যালটির অংশবিশেষ কোন প্রতিষ্ঠানের আয়ের উৎস?
ক. পৌরসভা খ. পার্বত্য জেলা পরিষদ
গ. ইউনিয়ন পরিষদ ঘ. উপজেলা পরিষদ
৪. প্রতি অর্থবছর শুরু হওয়ার পূর্বে ওই অর্থবছরের সম্ভাব্য বাজেট প্রণয়ন ও অনুমোদন করে কোন প্রতিষ্ঠান?
ক. ইউনিয়ন পরিষদ
খ. পৌরসভা
গ. উপজেলা পরিষদ
ঘ. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ
৫. বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম পরিষদের নিয়ন্ত্রণে থাকা কোনো জমির অধিগ্রহণ ও হস্তান্তর করতে চাইলে কার সম্মতির প্রয়োজন রয়েছে?
ক. পার্বত্য জেলার চেয়ারম্যানের
খ. পার্বত্য জেলার ভূমি কর্মকর্তার
গ. পার্বত্য জেলার নির্বাহী কর্মকর্তার
ঘ. পার্বত্য জেলার জনগণ
৬. জাতীয় শিল্পনীতির সঙ্গে সংগতি রেখে পার্বত্য অঞ্চলে ভারী শিল্প স্থাপনে লাইসেন্স প্রদান করে কে?
ক. পার্বত্য জেলার নির্বাহী কর্মকর্তা
খ. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ
গ. শিল্প মন্ত্রণালয়
ঘ. কেন্দ্রীয় সরকার
৭. নাগরিক সেবা সহজলভ্য করার জন্য স্থানীয় পর্যায়ে বর্তমানে গ্রহণ করা হয়েছে
ক. স্বাস্থ্যসেবা খ. আর্থিক প্রণোদনা
গ. ভোট প্রদান সেবা ঘ. ই-গভার্নেন্স চালুর উদ্যোগ
৮. স্থানীয় সরকারের ক্ষেত্রে কোনটি যুগান্তকারী ঘটনা?
ক. মোবাইলের ব্যবহার খ. ফ্যাক্স
গ. ই-গভার্নেন্স চালু ঘ. প্রযুক্তি বিকাশ
৯. নারীদের কর্মসংস্থান ও পেশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ সমর্থন করেছে কতটি দেশ?
ক. ১৩২টি খ. ১৩১টি
গ. ১৩০টি ঘ. ১২৯টি
১০. নাগরিক অধিকার অর্জনে নিচের কোনটি অধিক সহায়ক?
ক. ই-গভার্নেন্স খ. ই-মেইল
গ. ম্যাগাজিন ঘ. সাময়িকী
১১. জন্মনিবন্ধন সনদ উত্তোলনে কোন প্রতিষ্ঠান সহায়তা করবে?
ক. জেলা প্রশাসক খ. বিভাগীয় কমিশনার
গ. স্থানীয় সরকার ঘ. কেন্দ্রীয় সরকার
১২. স্থানীয় সরকার প্রদত্ত নাগরিক সনদ কী?
ক. নাগরিকদের সেবা প্রদান নিশ্চিত করার বিবরণী
খ. নাগরিকদের প্রদানকৃত দলিল
গ. নাগরিকদের বিদেশে প্রেরণের বিবরণী
ঘ. নাগরিকদের চাকরিতে নিয়োগের বিবরণী
১৩. জাতিসংঘ কত সালে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করে?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫০ সালে
গ. ১৯৮৪ সালে ঘ. ১৯৪৭ সালে
১৪. বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী আসন রয়েছে। এটি প্রভাব ফেলছে
ক. অর্থনৈতিক সাবলম্বী করতে
খ. নারীর ক্ষমতায়নে
গ. ক্ষমতা হ্রাসে
ঘ. পারিবারিক মর্যাদা বৃদ্ধিতে
১৫. আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কত সালে নারী-পুরুষ শ্রমিকদের জন্য একই বেতন দানের কথা ঘোষণা করে?
ক. ১৯৫১ সালে খ. ১৯৫০ সালে
গ. ১৯৪৯ সালে ঘ. ১৯৪৮ সালে
১৬. স্থানীয় পর্যায়ে ভোটাধিকার চর্চা নাগরিকদের কী ধরনের মনোভাবপন্ন করে তোলে?
ক. অগণতান্ত্রিক খ. গণতান্ত্রিক
গ. একনায়ক তান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
উত্তর
১. ক, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. ক, ১১. গ, ১২. ক, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ
