মির্জাপুরে ইউপি নির্বাচনে আ. লীগের ভরাডুবি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০২:৪৩ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম ধাপে ৮ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছ। এই নির্বাচনে আওয়ামী লীগ ৩টি, বিদ্রোহী ২টি স্বতন্ত্র বিএনপি ২টি স্বতন্ত্র জাসদ ১টি ইউপিতে জয়ী হয়েছে বলে বেসরকারি ফলাফলে জানা গেছে।

গতকাল ভোটের দিন ৮৩টি কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ নির্বাচন হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের ভরাডুবিতে তৃণমূলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে মহেড়া ইউপিতে বিভাস সরকার নুপুর (নৌকা), আনাইতারা বিদ্রোহী প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল ময়নাল (আনারস), জামুর্কী ডি এ মতিন (আনারস), বানাইল আব্দুল্লাহ আল মামুস সিদ্দিকী (ঘোড়া), উয়ার্শী মাহাবুব আলম মল্লিক হুরমহল (নৌকা), গোড়াই হুমায়ুন কবির নৌকা) এবং বাঁশতৈল ইউপিতে বিদ্রোহী প্রার্থী হেলাল দেওয়ান (চশমা) বিজয়ী হয়েছেন।

জামুর্কী ইউপির পরাজিত নৌকার প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হরে তিনি বলেন, এ ব্যাপারে আমার কোনো জবাব নেই। জবাব দেবে জেলা ও উপজেলা আ.লীগ।

মির্জাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ বলেন, আমরা যে তৃণমূল থেকে তালিকা করে পাঠিয়েছিলাম সেই তালিকা ঢাকা পৌঁছেনি। যে কারণে প্রার্থী মনোনয়নে অনেকটাই ঠিক হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত