টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নেওয়ার আবেদন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০২:৩৭ এএম

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নেওয়ার জন্য রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে প্রায় ৭ লাখ মানুষ আবেদন করেছেন। খবর দি গার্ডিয়ানের।

গত সপ্তাহে রানী এলিজাবেথ টনি ব্লেয়ারকে এ উপাধিতে ভূষিত করেন। তবে তার এ উপাধির বিরোধিতা করে আবেদনে স্বাক্ষরকারীরা বলছেন, ২০০৩ সালে ইরাকে যে মিথ্যা তথ্যের ভিত্তিতে সামরিক আগ্রাসন চালানো হয়েছে, তার জন্য টনি ব্লেয়ারের বিচার হওয়া উচিত। এ আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পাশাপাশি টনি ব্লেয়ারও সমানভাবে দায়ী এবং তারা যুদ্ধাপরাধী বলে জানান তারা। টনি ব্লেয়ার ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ইরাক থেকে যুদ্ধফেরত ব্রিটিশ সেনারা বলছেন, নাইট উপাধি দেওয়ার আগে এ ব্যবস্থা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। এ কথার মাধ্যমে তারাও টনি ব্লেয়ারের নাইট উপাধিতে ভূষিত করার বিরোধিতা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত