বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন

সোমবার ৭ ঘণ্টা বন্ধ থাকবে হাতিরঝিল সড়ক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০২:৪৯ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ উপলক্ষে আগামী সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিরঝিলসহ ঢাকার কয়েকটি এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রেইনবো ক্রসিং হয়ে যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় চলাচল করার পরিবর্তে মগবাজার, মৌচাক হয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। রামপুরা ইউলুপ ও ইসলাম টাওয়ার হয়ে হাতিরঝিলের মধ্য দিয়ে চলাচলের পরিবর্তে গাড়ি গুলশান-বাড্ডা লিংক রোড হয়ে যেতে পারবে। এ ছাড়া পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেত, ওইসব গাড়িকে পুলিশ প্লাজা ও শ্যুটিং ক্লাবের মধ্যের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাওয়ার অনুরোধ করেছে ডিএমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত