রাজধানীতে যাত্রীবাহী বাসে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে রমজান আলী (২৯) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। শাহবাগ থানায় করা মামলায় গত মঙ্গলবার ওই ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। গতকাল বৃহস্পতিবার রমজান আলীর আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে।
এজাহার অনুযায়ী, গত সোমবার সকালে একটি বাসে ওই নারী সদরঘাট থেকে ফার্মগেট যাচ্ছিলেন। পথিমধ্যে একই বাসের যাত্রী রমজান তাকে দফায় দফায় যৌন নিপীড়ন করে। একপর্যায়ে যাত্রীরা রমজানকে পুলিশে দেয়। পরে শাহবাগ থানায় ওই নারী মামলা করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
