ওয়ানডেতে বর্ষসেরা বাবর, টি-টোয়েন্টিতে রিজওয়ান

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৩:৫০ পিএম

গত বছররটা ব্যাট হাতে দারুণ কেটেছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। নতুন বছরের শুরুতে তার পুরস্কারও পেলেন এই দুই ব্যাটার।

পাকিস্তানের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অধিনায়ক বাবর। আর টি-টোয়েন্টিতে বর্ষসেরা হয়েছেন উইকেটরক্ষক রিজওয়ান।

প্রমীলা ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরা হয়েছেন নিদা দার। আম্পায়ার অব দ্য ইয়ার জিতেছেন আসিফ ইয়াকুব। বৃহস্পতিবার ৮ ক্যাটাগরিতে বছরের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বছরের ইমপ্যাক্টফুল পারফরম্যান্স অব দ্য ইয়ার খেতাব জিতেছেন পেসার শাহীন আফ্রিদি। ইমার্জিং ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

পেসার হাসান আলী নির্বাচিত হয়েছেন টেস্টে বর্ষসেরা ক্রিকেটার। টি-টোয়েন্টির বর্ষসেরা হওয়ার পাশাপাশি রিজওয়ান মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার অব দ্য ইয়ার হিসেবেও নির্বাচিত হয়েছেন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পর বিশ্বকাপের নব্য দলটিকে অভিবাদন জানাতে তাদের ড্রেসিংরুমে যান পাকিস্তানের খেলোয়াড়রা। এই মুহূর্তটি পেয়েছে স্পিরিট অব ক্রিকেট খেতাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত