মেয়েদের দাবায় নতুন চ্যাম্পিয়ন জান্নাতুল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০:৪১ পিএম

মেয়েদের জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছেন ১৭ বছরের ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস। প্রথমবারের মতো জাতীয় দাবায় শিরোপার স্বাদ পেলেন তিনি।

শনিবার শেষ হওয়া এই প্রতিযোগিতায় ১১ রাউন্ডে সাড়ে ৮ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জান্নাতুল।

তার সমান পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে দ্বিতীয় হয়েছেন আরেক ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, তৃতীয় হয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন ও চতুর্থ হয়েছেন মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা।

৮ পয়েন্ট করে অর্জন করেন ৪ খেলোয়াড়। টাইব্রেকিংয়ে বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালকুদার পঞ্চম, রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী ষষ্ঠ, বাংলাদেশ নৌ-বাহিনীর কাজী জারিন তাসনিম সপ্তম ও ওয়ারসিয়া খুশবু অষ্টম স্থান লাভ করেছেন।

সাড়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশের ইশারত জাহান দিবা নবম, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম দশম, বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলো একাদশ ও বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ দ্বাদশ স্থান লাভ করেন।

মেয়েদের জাতীয় দাবার রেকর্ড ২০বারের চ্যাম্পিয়ন নারী ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ সাড়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ২০তম হয়েছেন।

১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এবারের জাতীয় মহিলা দাবায় রেকর্ড সংখ্যক ৯৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত