ক্রাইস্টচার্চ টেস্টে মুশফিককে নিয়ে শঙ্কা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১:২৩ পিএম

ক্রাইস্টচার্চে রবিবার বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। প্রথম জেতায় এই ম্যাচে হার এড়াতে পারলেই সিরিজ জিতবে টাইগাররা। তবে এমন ম্যাচের আগে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে খবর, মুশফিকের কুঁচকিতে টান পড়েছে। ম্যাচের আগে ফিটনেস টেস্টের পর মুশফিককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এরই মধ্যে আঙুলের ইনজুরিতে পড়ে এই টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার পরিবর্তে টেস্ট অভিষেক হতে পারে নাঈম শেখের।

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটেই যা টাইগারদের প্রথম জয়।

দুই ম্যাচের এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত